পারবে না

অনুভা সরকার (বাঁকুড়া)

জীবনে হারা শিখেছি ….
কত কিছু পুড়ে যায় এ জ্বালা বুঝেছি…
তবে বোঝাতে অপারগ বা চাইনি।
নিঃস্ব, অনিশ্চিত দেহটাকে নিংড়ে নিয়েছি অনেক বার…
যদি চিৎকার করে বলতে পারতাম, “অন্যায় করছো তোমরা আমার সাথে”
হয়তো শান্তি পেতাম।
কিন্তু কিছু কথা থাকবে আমার সাথে,
মুখোশ গুলোকে চিনেছি অনেক বার!
তবু ভালোবাসার মায়ার সাথে এক সংমিশ্রণ!
তবে বিশ্বাস একদিন একটা আগুনের গোলা উঠবে….
সেদিন মুখোশ গুলো পুড়বে।
ঘড়ির কাটাটা বলছে তুই দেখে যা…
বললাম, সময়টা দিও আমায় l
কিছু চাইনি এ জীবন! শুধু এটা চাওয়া।
ভালোবাসা কাকে বলো জানো!
তুমি জানো তুমি কিছু পাওনি,তবু তুমি তাকে ভালোবাসবে,
ভালোবাসা এমন হয়।
রক্তের সম্পর্ক জানো কেমন, ভালোবাসার সাথে দায়িত্ব জড়িত হয়।
শূন্য তাও ভয় সেটাও দেখেছি চোখে।
যদি তুমি তাকে গুরুত্ব না দাও তিলবিলিয়ে উঠে।
ঘৃণা কাকে বলে জানো এই গুরুত্ব না দেওয়াটা।
হার শিখতে গিয়ে অনেক বার জিতেছি
হ্যাঁ জিতেছি নিজের বিবেকের কাছে।
সে তোমরা বুঝবে না, বুঝতে পারবেও না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *