পিছিয়ে গেলো কয়লা পাচার মামলার চার্জ গঠন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী: আসানসোল -: সমস্ত অভিযুক্তদের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ থাকলেও অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দী থাকায় তিনি সশরীরে আদালতে হাজির হতে পারেননি। ফলে দীর্ঘ সওয়াল-জবাবের শেষে আসানসোল সিবিআই আদালতে পিছিয়ে গেলো কয়লা পাচার মামলার চার্জ গঠন। জানা যাচ্ছে পরবর্তী শুনানি দিন ১০ ডিসেম্বর হবে বলে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন। এর আগে ১৪ নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক থাকলেও অভিযুক্তদের মধ্যে একজন মারা যাওয়ায় ও অপরজন অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। স্বাভাবিক কারণে সেদিনও চার্জ গঠন হয়নি। প্রসঙ্গত অন্য একটি মামলায় কালিঘাট থানার পুলিশ বিকাশ মিশ্রকে গ্রেফতার করে। কলকাতায় বিশেষ পকসো আদালতে তাকে পেশ করা হলে আদালত তার জামিন নাকচ করে এবং ২৮ শে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *