পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল হলো পিঠাকেয়ারী।আর সোমবার সকালে সেই হাসপাতালের পরিদর্শন করতে এলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, সালালপুর থানার ভারপ্রাপ্ত অধিকারীক অমিত হাটি, রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ নাসরিন সুলতানা, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং।
এদিন প্রশাসনিকভাবে সমস্ত হাসপাতাল চত্বর ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা।এদিন পরিদর্শন করতে এসে সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান পিঠাকেয়ারী হাসপাতালে অনেক কিছুই ক্ষমতি রয়েছে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যাত্রী প্রতীক্ষালযয়ে রাতে আলোর অভাব ,নার্সদের জন্য শৌচালয়ের অভাব সহ ওপিডিতে যাত্রীদের বসার জায়গা ও সেড সহ একাধিক প্রয়োজনীয় জিনিস পত্রের প্রয়োজন রয়েছে অবিলম্বে হাসপাতালের বিএমওএইচ সুব্রত সিটকে লিখিতভাবে জানাবার কথা তিনি বলেন।তিনিও বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আরজিকর ঘটনার পর ডাক্তার এবং নার্সদের সুরক্ষা এবং রোগীদের সুরক্ষা বজায় রাখার জন্য এই পরিদর্শন করা হচ্ছে।তাছাড়া বিএমওএইচ সুব্রত সিট বলেন হাসপাতালে অনেক কিছু ক্ষমটি রয়েছে তা সব আজ জানানো হয়েছে।সব থেকে বড় সমস্যা নার্সদের শৌচালয় এবং ওপিডিতে বসার জায়গা সহ কিছু কিছু সমস্যা রয়েছে তা সব জানানো হলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *