পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোরী

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোরী।ঘটনাটি ঘটেছে সালানপুর থানার সালানপুর কালিতলা বাসস্ট্যান্ডের কাছে একটি পুকুরে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে ওই কিশোরীর নাম পায়েল রুই দাস (১২)।পিতা বিজয় রুইদাস।তার বাড়ি সালানপুর পঞ্চায়েতের রুই দাসপাড়া এলাকায়।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার সকালে এগারোটা নাগাদ তিন বন্ধু মিলে গরমের জ্বালাই সালানপুর এলাকায় কালিতলার বাসস্ট্যান্ড এর কাছের একটি পুকুরে জলে স্নান করতে নামলে সে জলে তলিয়ে যায়।সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসে তাছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে
সমাজসেবী ফুচু বাউরী। তাছাড়া পৌছায় সালানপুর থানার পুলিশ।ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর কিশোরীকে জলের তলা থেকে উদ্ধার করে।এরপর পুলিশ এম্বুলেন্স করে আসানসোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এলাকাই শোকের ছায়া নেমে এসেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *