পুকুর ভরাটের অভিযোগ তুলে ডিএলআরও অফিসে বিক্ষোভ এলাকাবাসীর

কৌশিক মুখার্জী: আসানসোল:-  আসানসোলের লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুলে ডিএলআরও অফিসে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে মিছিল করে পশ্চিম বর্ধমান ডিএলআরও অফিসে পৌচ্ছে  বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ লোয়ার কুমারপুরে একটি জনসাধারণের জন্য পুকুর ছিল।সেই পুকুর ভরাট করা হয়েছে।এরফলে এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন।এদিন বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।প্রসঙ্গত এর আগেও কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছিল।দাবি না মানলে লাগাতার আন্দোলন করার হুসিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *