তন্ময় মাহারা: মালদা:- খুশির খবর। পুজোর আগেই নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে মালদা জেলা সংগ্রহশালা। সেই সঙ্গে হবিবপুর ব্লকের জগজীবনপুরে চালু হতে চলেছে এক নতুন মিউজিয়াম। তাই দুটি স্থানেই মিউজিয়াম সংস্কার ও নির্মাণ কাজ চলছে জোরকদমে। শুক্রবার সেই কাজই পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন তিনি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে মালদা জেলা সংগ্রহশালা পরিদর্শন করেন। সংগ্রহশালা সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর তিনি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকদের নিয়ে হবিবপুরের জগজীবনপুর বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দেন।
Posted inউত্তরবঙ্গ আপডেট