পুজো দিয়ে প্রচার শুরু করলেন উলূবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী 

পুজো দিয়ে প্রচার শুরু করলেন উলূবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী 

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার-:

        উলূবেড়িয়া উত্তরের বিধানসভার তৃণমূল কংগ্রেসের  দলীয় প্রার্থী হিসাবে বিমল কুমার দাসের  নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রবল উৎসাহ দেখা যায় দলের সর্বস্তরের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে। মঙ্গলবার আমতার মা মেলাই চন্ডী মায়ের মন্দিরে প্রার্থী যখন পুজো দিতে আসেন সেটা তখন বাঁধভাঙা উচ্ছ্বাসে  পরিণত হয়। প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মীদের স্লোগানের মধ্যে দিয়ে প্রার্থী মন্দিরে পুজো দেন এবং উলূবেড়িয়া, আমতা সহ সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পাশাপাশি তিনি দলনেত্রী মমতা ব্যানার্জ্জী এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জ্জীর দীর্ঘায়ু সহ দলের সাফল্য কামনা করেন। পুজোর শেষে তিনি দলের কর্মীদের নিয়ে তৃনমূলের কার্যালয়ে আসেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

       বুধবার তিনি আমতা সিটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়  দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হয়ে দেওয়াল লিখে প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের তিনি একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। প্রার্থী বলেন, নির্বাচনী ময়দানে সিপিএম ও বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া যাবেনা। অন্যান্যরাও একই সুরে কথা বলেন এবং এই আসন থেকে কয়েক হাজার মার্জিনে দলীয় প্রার্থীর জয়লাভ নিশ্চিত করার আহ্বান জানান।

       প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আমতা- ১ নম্বর মন্ডল সভাপতি পিন্টু মন্ডল,রুহুল আলম,সেখ ইলিয়াস, সহ দলের অসংখ্য কর্মী সমর্থক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *