পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার কল্যানেশ্বরী পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।জানা যায় পুকুলধারী কুমার নামক এক মানসিক ভাবে ভারসাম্যহীন ব্যক্তি উত্তরাখণ্ড থেকে ট্রেনে করে নিজের বাড়ি উত্তর প্রদেশ ফিরছিলেন কিন্তু কোন বসত তিনি ট্রেন থেকে নেমে গতকাল রাতে কল্যানেশ্বরী অঞ্চলের লেফট ব্যাংকে এসে পৌঁছান।লেফ্ট ব্যাংকের সাধারণ মানুষ তাকে কল্যাণেশ্বরী পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ বিষয়টি তৎপরতা সাথে দেখে,পুকুলধারী কুমারকে জিজ্ঞাসাবাদ করে তার ঠিকানা ও বাড়ির সদস্যদের ফোন নম্বর জোগাড় করে পরিবারের সদস্যদের খবরদেন।খবর পেয়ে পরিবারের সদস্যরা বুধবার দুপুরে কল্যানেশ্বরী ফাঁড়িতে আসেন।এবংমানসিক ভাবে ভারসাম্যহীন পুকুলধারী কুমারকে বাড়ি নিয়ে যান।পুকুলধারী কুমারের শ্যালক রামরীত কুমার জানান দিন কয়েক ধরে তারা পুকুলধারী বাবুকে খোঁজ করছিলেন।গতকাল তারা জানতে পারেন তিনি কল্যানেশ্বরী ফাঁড়িতে রয়েছেন।তারা আজ এসে তারা পুকুলধারী বাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।তিনি বিশেষ ধন্যবাদ জানান কল্যানেশ্বরী ফাঁড়ির সমস্ত পুলিশকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *