পুলিশের গুলিতে আহত চোর

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধান নগরে এক সাব-ইন্সপেক্টরের বাড়িতে চুরি করতে ঢুকে পড়ল এক দুষ্কৃতি। তবে ঘটনাটা মোড় নেয় আরও নাটকীয় দিকে। চোরের মুখোমুখি হন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)। তাকে দাঁড়াতে বলেন তিনি, কিন্তু চোর কোনও কথা না শুনে উলটে হুমকি দেয় পুলিশকর্মীকে, এমনকি আক্রমণ করতে এগিয়ে আসে।

বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালান এএসআই। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরের কোমরের নিচে ছুঁয়ে বেরিয়ে যায়। আহত দুষ্কৃতিকে সঙ্গে সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তির নাম রাজেশ দাস, সে ঝাড়খণ্ডের বাসিন্দা। হাসপাতালে শুয়ে রাজেশ স্বীকার করেছে, ‘‘আমি অন্য জায়গায় চুরি করছিলাম। ভুল করে ওই পুলিশের বাড়িতে ঢুকে পড়ি। পালানোর চেষ্টা করতেই গুলি চালায় পুলিশ।’’ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *