পুলিশের মানবিক উদ্যোগ, মানসিক ভারসাম্যহীন যুবতীকে পাঠানো হলো মেন্টেল হাসপাতালে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পুলিশের মানবিক দিকটি ফের সামনে এলো,এক মানসিক ভারসাম্যহীন প্রায় ১৮ বছর বয়সী যুবতীকে নিজ উদ্যোগ নিয়ে পুলিশ পাঠালো পুরুলিয়ার মেন্টেল হাসপাতালে।ঘটনাটি সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির।জানা যায় গত দিন কয়েক আগে রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানায় একটি ভারসাম্যহীন যুবতীকে দেখতে পায় সীমানায় কর্মরত পুলিশরা।সঙ্গে সঙ্গে সেই খবর দেওয়া হয় রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানাকে।তিনি নিজে উদ্যোগ নিয়ে তাকে ফাঁড়িতে নিয়ে আসেন।খোঁজ করা হয় যুবতীর বাড়ির সদস্যদের।পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারে মেয়েটি রাঁচির।ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা পরিবারের সদস্যদের রূপনারায়ানপুর এসে মেয়েটিকে নিয়ে যেতে বলেন।প্রথমে তারা আসছি বলে পরক্ষণে আবার মন বদল করেন।তারা জানান তাদের পরিবার থেকে কেউ আসবে না পুলিশ যেনো তাকে রাঁচির ট্রেনে চাপিয়ে দেয়।তারপরেই রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা যোগাযোগ করেন এসডিও এর সাথে তার কাছে অনুমতি নিয়ে ভারসাম্যহীন যুবতীকে পাঠানো হয় পুরুলিয়ার সরকারি মেন্টাল হাসপাতালে।পুলিশের এই মানবিকতাকে দেখে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত মানুষজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *