পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বিজেপির নেতা-কর্মীরা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আর জি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল, বিভিন্ন রাজনৈতিক দল সহ রাজ্যের সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা করে তার প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদ জানাতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছিল সেই মত আজ রাজ্য জুড়ে বিজেপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাই। সেই মতো আজ বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে আসানসোল বি এন আর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সেই সময় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে সেই সময় বিক্ষোভ কারীদের সাথে পুলিশের ধস্তা ধস্তি শুরু হয় সেই সময় বিজেপি সাধারণ সম্পাদক অভিজিৎ রায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাশাপাশি বেশ কয়েক জন আহত হয়েছে এমনি অভিযোগ তুলে বিজেপি জেলা সভাপতির নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *