পুলিশ অবজার্ভারের বুথ পরিদর্শন

পুলিশ অবজার্ভারের বুথ পরিদর্শন

কাজল মিত্র, কুলটি:-

নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার বি এল মিনা মঙ্গলবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে সঙ্গে নিয়ে নিয়ামতপুর এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন।

নিয়ামতপুর ধর্মশালা, লছিপুর ব্রহ্মচারী স্কুলসহ একাধিক বুথে তিনি পরিদর্শন করেন। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারী মিহির কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী ২৩ এপ্রিলের নির্বাচনের প্রস্তুতির জন্য প্রতিটি বুথের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *