‘পুলিশ দিবস’ পালিত হলো আসানসোল শিল্পাঞ্চলে

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

২০২০ সালে গোটা বিশ্বের মানবসমাজ করোনার ভয়ে ভীত হয়ে কার্যত গৃহবন্দী। অফিস কাছারি বন্ধ। রাস্তাঘাট শুনশান।একমাত্র সেদিন মানুষকে সচেতন করার জন্য পুলিশ রাস্তায় নেমেছিল। নিজেদের জীবনের বিনিময়ে সেদিন তাদের সৌজন্যে অসংখ্য মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বেঁচে গিয়েছিল। পুলিশের এই আত্মত্যাগকে সম্মান জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লা সেপ্টেম্বর দিনটি ‘পুলিশ দিবস’ হিসাবে ঘোষণা করা হয়।

‘পুলিশ দিবস’ ও একই সাথে এদিন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস। এই দিনটি-কে স্মরণীয় করে তোলার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ লাইনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো পুলিশ দিবস ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস।
উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ বিভাগের পদস্থ আধিকারিক সহ পুলিশ কর্মীরা।
এই উপলক্ষে রবিবার আসানসোলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি সচেতনতা র‌্যালি বার করা হয়। আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ সেই র‌্যালিকে সবুজ পতাকা দেখিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সেফ ড্রাইভ সেভ লাইফ ও যাত্রী সাথী নামে দুটি ট্যাবলো রয়েছে। এই ট্যাবলো আসানসোল ও বার্নপুর এলাকায় ঘুরে বেড়াবে এবং মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করবে।
এদিন পুলিশ ডে উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ লাইন ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ বলেন যে, তারা রাজ্যে টোটো এবং অটো চালকদের নিবন্ধকরণের জন্য একটি পোর্টাল চালু করতে চলেছেন, যার মাধ্যমে নিবন্ধিত নয় এমন সমস্ত অটো-টোটো নিবন্ধন করতে সক্ষম হবে, এখন কাউকে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যারা নিবন্ধন করবে না তারা অবৈধ বলে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একই সাথে পুলিশ দিবসকে সামনে রেখে এদিন আসানসোল উত্তর থানার পক্ষ থেকে একটি বিশেষ গাছ লাগানোর অভিযান শুরু হয়। যার প্রধান উদ্দেশ্য হল শহরকে সবুজ করা এবং পরিবেশ রক্ষায় অবদান রাখা।এই অভিযানের উদ্বোধন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল, পুলিশ অফিসার রানা অম্বিকা এবং আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে।
অপরদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় রবিবার। পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্টের সামনে এদিন ট্রাকচালক ও গাড়িচালক দের নিয়ে এই পথ নিরাপত্তা মূলক সচেতনতা প্রচার চালানো হয়।যেখানে চারচাকা চালানোর সময় সিটবেল্ট ব্যবহার করা,মোটোর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, ট্রাফিক সিগনেলে মেনে গাড়িচালানো এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো নিয়ে সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় পদচারীদের মধ‍্যে।উপস্থিত কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *