সোমা (মৌ) ঘোষ (কলকাতা)

স্বপ্ন গড়ার চেষ্টায় ভাঙবে বহুবার, তবুও আশা ছাড়া যাবে না।
আশাই বাঁচতে শেখায়।
অপূর্ণতা থাকতেই হয় নাহলে জীবন মিথ্যে হয়ে যায়।
কারণ পূর্ণতা মেলে মৃত্যুতে।
প্রতিটা মানুষের জীবনে কিছু কিছু চাওয়া না পাওয়াই থেকে যায়।
সেটাও জরুরি, সব পেয়ে গেলে ব্যর্থতার সাথে পরিচয় হয় না,
সফলতা অর্জন করার একমাত্র পথ ব্যর্থতা।
বিশ্বাস না ভাঙলে অবিশ্বাস শব্দটা গুরুত্বহীন হতো,
জীবনে ঠকে যাওয়ারও প্রয়োজন আছে.. তবেই মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা বোঝা যায় আর সঠিক মানুষটার সান্নিধ্য লাভ করা যায়।
অসফলতা আসুক, স্বপ্ন ভাঙুক, অবিশ্বাস জন্মাক..
পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই তো আসল জয়..
তবেই তো জীবনের চলার পথ মসৃণ হয়..।