পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত গ্রাহকরা,গ্রেফতার অভিযুক্ত

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ।আসানসোলের সালানপুর ও হিন্দুস্তান কেবেলস দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ।অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্ম জীবনের অর্থ সঞ্চয় করে রেখেছিলো পোস্ট অফিসে।তারপর গ্রাহকরা জানতে পারে যে তাঁদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি।ওই পাসবুক ও স্ট্যাম্প জাল।গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন।বিষয়টি সালানপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের মাস্টার কৃষ্ণ প্রসাদ শর্মাকে ওরফে (কৃষ্ণ দাস ঠাকুর)সালানপুর থানার পুলিশ গ্রেফতার করে গত ২৪শে জুন।তাকে আদালতে থেকে পাঁচদিনের পুলিশি হেফাজতে আনা হয়।গ্রেফতার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকরা সালানপুর থানায় পৌঁছায়।প্রতারিত গ্রাহকরা জানায় পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয়।তাদের সাথে প্রতারণা করা হয়েছে।তাদের দাবি জানায় দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে।তাছাড়া জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প,জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে।ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *