প্রকাশ্য দিবালোকে চালের দোকানে লুটপাটের অভিযোগ

কৌশিক মুখার্জী: কুলটি:-  প্রকাশ্য দিবালোকে চালের দোকানে লুটপাটের অভিযোগ।দোকানের কর্মীকে মারধর করে 50 হাজার টাকা লুটের অভিযোগ।আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের ঘটনা।স্থানীয় ব্যবসায়ীরা জানান শনিবার বিকেলে 4 টা নাগাদ তিনজন দুস্কৃতি চালের দোকানে ঢুকে কর্মীকে মারধর করে দরজা বন্ধ করে 50 হাজার টাকা লুট করে।লুটপাটের ঘটনার আগে ওই তিনজন দুস্কৃতি দুপুর 12 টা নাগাদ চালের দোকানে এসেছিল।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।ঘটনার তদন্তে পুলিশ।তবে দিনের আলোয় ব্যস্ততম জিটি রোডের উপর এই ধরনের লুটপাটের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *