প্রকাশ্য দিবালোকে শুট আউট চিনাকুড়িতে,শুট আউট কাণ্ডে খুন মাইক্রো ফিনান্স সংস্থার মালিক

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়িতে শুট আউটের ঘটনা।সোমবার প্রকাশ্য দিবালোকে ঘটে ঘটনা।চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থার অফিসে ঢোকে এক দূষ্কৃতি।তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো।সে অফিসের মধ্যে বসে থাকা উমা শংকর চৌহানকে লক্ষ করে গুলি করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ঐ ব্যাক্তি।খবর পেয়ে ঘটনা স্থলেই কুলটি থানার পুলিশ আসে।এরপর গুলিবিদ্ধ উমা শঙ্কর চৌহান (৫২)কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।ওই অফিসের কর্মরত অন‍্যান‍্য কর্মীরা বলেন, এক দুষ্কৃতি এসে উমা শঙ্কর চৌহানকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে।সেই গুলিতে জখম হয়ে অফিসের মধ্যে লুটিয়ে পড়ে উমা শংকর।পরে তার মৃত্যু হয়।আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, ঠিক তার আগেই  ভোটের মুখে এই ধরনের ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এডিপিসির ডিসি ওয়েস্ট আশীষ মৌর্য জানিয়েছেন, গুলি কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে সিসি টিভির ফুটেজ ও তথ‍্য খতিয়ে দেখছে। একই সাথে অফিসের অন‍্যান‍্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের সাথেও কথা বলা হবে।তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিকই খতিয়ে দেখবে।অন‍্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে নাকা তল্লাশি আরো বেশি আঁটো সাঁটো ও তীব্র করা হয়েছে।এদিন ঝাড়খন্ড গামী গাড়ি থামিয়ে পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানো হয়।তবে নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি সাংবাদিকদের বলেন ঘটনাস্থলের কিছু দূরেই রয়েছে স্কুল।এই ঘটনার জেরে স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মনে নিরাপত্তার প্রশ্নটি তীব্র হয়ে উঠেছে। দুষ্কৃতীদের স্বর্গরাজ‍্যে পরিণত হয়েছে।প্রতিদিনই বোমা গুলি উদ্ধার হচ্ছে।চিনাকুড়ি অঞ্চলে এর আগেও শুট আউটের ঘটনা ঘটছে।পুলিশের উচিৎ অবিলম্বে তদন্তের মাধ‍্যমে মূল দুষ্কৃতীকে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব‍্যবস্থা করা। তারা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন ভোটের সময় প্রতিটি বুথের ভিতরে ও বাইরে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তবে অজয় পোদ্দারের এই বক্তব‍্যকে নস‍্যাৎ করেছেন কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত। তিনি বলেন, পশ্চিম বাংলায় যথেষ্ট পরিমানেই শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। পুলিশ প্রশাসনও যথেষ্ট সক্রিয় রয়েছে। বাম জমানার থেকে বর্তমানে সমাজে অপরাধ প্রবনতা কমেছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের গ্রেফতারের মাধ‍্যমে শাস্তির ব‍্যবস্থাও করছে। তারপরেও দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে।তবে কি কারণে এই শুটআউট তা তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ অধিকারীকেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *