বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– হাতে মাত্র আর কয়েক টা দিন তারপরেই আগামীকা জুন মাসের প্রথমে ১ তারিখে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। রবিবার ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর নেতৃত্বে কেল্লার মোড় থেকে শিবালয় পর্যন্ত সহ শহরের বিভিন্ন এলাকা জুড়ে গ্রীস্মের দাবদহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে বিধায়ক পান্নালাল হালদার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও বাইক রেলি করলেন। এছাড়াও এই বাইক রেলিতে উপস্তিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমহিনী বিশ্বাস,টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার, ও পৌরসভার সকল কাউন্সিলার সহ আরো অন্যান্য নেতৃত্ব প্রমুখ। ঐ নির্বাচনী প্রচার থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন বিধায়ক পান্নালাল হালদার। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার থেকে। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসংযোগ সভা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে জোরকদমে চলছে। শাসক ও বিরোধীদল একে অপরকেএক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ। তার আগে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে পৌরসভা এলাকার বাসিন্দাদের আগামী ১জুন লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকি জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ।
Posted inজেলার আপডেট