প্রচুর পরিমাণে জাল লটারি বাজেয়াপ্ত করলো পুলিশ, গাড়ি সহ দুই গ্রেফতার

লিলটু বাউরি, আসানসোল:-

ক্রমশ বেড়েই চলেছে অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবার, শিল্পাঞ্চলে শুরু হয়েছে অবৈধ ঝাড়খণ্ড লটারির সিন্ডিকেট?।

রবিবার বিকেলে প্রচুর পরিমাণে জাল লটারি বাজেয়াপ্ত করলো পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পাই আসানসোল স্টেশন থেকে প্রচুর পরিমাণে জাল লটারি নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী কালীপাহাড়ি নাকা চেকিংয়ে আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির টিম পাঠিয়ে গাড়িটিকে আটক করে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করাই তিনি কিছু বলতে পারিনি। তারপর সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা জাল লটারি বাজেয়াপ্ত করে। প্রায় ৯ লক্ষ্য ডিয়ার জাল লটারি বাজেয়াপ্ত করে বাজার মূল্য প্রায় ৯ লক্ষ্য টাকা। জিজ্ঞাসাবাদের পর তারা জানান পাণ্ডবেশ্বরে একটি দিলারকে ডেলিভারি দিতে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে আসানসোল শিল্পাঞ্চল ছাড়া অন্য জেলাতেও ছড়িয়ে পড়েছে জাল লটারির রমরমা ব্যবসা। আপনি যদি আসানসোলের বরাকর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান পর্যন্ত যাও তাহলে রাস্তার দুপাশে দেখতে পাবেন লটারি সাজিয়ে বিক্রি করছে। কিছুদিন আগে খুলে আম বিক্রি করছে জাল লটারি।

এখন যেখানে সেখানে পোসড়া সাজিয়ে লটারি বিক্রি করছে। আবার তার সাথে অবাধে ঝাড়খণ্ডের জাল লটারি বিক্রি করছে। আসানসোলের কুলটির লছিপুর এলাকায় রমরমিয়ে চলছে পুলিশের নাকের ডগায়।

শিল্পাঞ্চলের মানুষের অভিযোগ যত মানুষ বেকার হচ্ছে তত লটারির ব্যবসা বাড়ছে। রাজ্য সরকারকে এবিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। রাজ্য জাল লটারি বিস্তার করেছে। তবে সব কিছু দেখার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। তবে জাল লটারির সাথে দুই অভিযুক্তকে সোমবার আসানসোল আদালতে তোলা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *