কৌশিক মুখার্জী: কুলটি:- প্রচুর পরিমাণ গাঁজা সহ পাঁচজনকে আটক করল কুলটি থানার পুলিশ।আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ের ঘটনা।একটি পিকআপ ভ্যান এবং একটি গাড়ি আটক করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ যৌথ ভাবে ডিসেরগড়ে সুভাষ সেতুর কাছে দুটি গাড়ি আটকায়।দেখা যায় পিকআপ ভ্যানে টমেটোর আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল।অন্যদিকে আরেকটি গাড়ির ঢেকির ভেতরে গাঁজা রাখা ছিল।দুটি গাড়ি থেকে প্রায় 2 কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় 5 জন কে আটক করা হয়েছে।এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে পুলিশ।
Posted inআসানসোল
প্রচুর পরিমাণ গাঁজা সহ আটক পাঁচ
Posted by
chatterjeeramkrishna12@gmail.com
No Comments
Post navigation
Previous Post
আজকের দিনপঞ্জি