প্রতীক্ষা

সঙ্গীতা মুখার্জ্জী (কলকাতা)

শুধু দিন গুনে যাওয়া
কিঞ্চিৎ সুখের জন্য…

হাজার দুঃখকে দুমড়ে-মুচড়ে
সংসারের বিষ কথা গিলে
ঢেঁকুর না তোলা মুখ

অনেকে পেরেছে বটে, বাকি তুমি!
পরে আছো অচল আধুলি।

পুরানো ডাক বাক্সের মতো
চিঠি আসে না
বসে থাকা থুম হয়ে , যদি
ডাক আসে
হাসি টুকু বিলিয়ে
গোধূলির রঙে, মিলিয়ে নেবে
সাত রঙ।

শুধু দিন গুনে যাওয়া…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *