প্রতীক্ষার কী হবে অবসান

তিতলী রায় (কলকাতা)

আসবে তুমি কোনো এক হেমন্তের বিকেলে
বলেছিলে হাতে হাত রেখে,
হয়নি অবসান আজও সেই বহু প্রতীক্ষার
আবারও সেই এসেছে হেমন্ত ফিরে।

ডালে ডালে পাতাদের নেই আজ ভীড়
বড্ড একাকী জীবন নেই কোনো ছন্দ,
যেনো অভিমানে আজ হয়েছে আকাশ কালো
তবু ছিলো ভালো সেদিন হোক না মন্দ।

মাঝে মাঝে একান্তে দেখা হতো জানি ক্ষণিকের
চোখের পলকে যেতে হারিয়ে মরীচিকা সম,
কিছুটা হলেও অপেক্ষার হতো অবসান বিন্দুমাত্র
আজকাল অবশ্য তার নেই কোথাও খোঁজ ম-ম।

হবে না কিছুতেই কিছু মুহূর্তে বদলে জীবন
প্রতিনিয়ত জন্ম নিচ্ছে অসংখ্য পরিকল্পনা,
নিঃশব্দ আততায়ী প্রেম নিবেদন করে অতি যত্নে
বাঁচার আকুতি ঝর্নার মতো অবিরাম ঝরে মনোবেদনা।

বিনিদ্র রজনী দুচোখের পাতা হয়নাকো এক
নিরাশার মেঘ ছুটছে খালি পায়ে খাচ্ছি শুধু হোঁচট,
হবে না-কি কিছুতেই অবসান বিন্দুমাত্র আগ্রহ
অনন্ত যৌবন যাচ্ছে সময় ঘুরছে বছর লাগছে চোট।

মন প্রশ্ন করে প্রতীক্ষার কী হবে অবসান
মানে না এ মন করে জ্বালাতন অতীত স্মৃতি বয়ে চলে,
এমনি করেই আরেকটি হেমন্ত ফিরে যাবে নিজের দেশে
অভিমানী মন পাবে না ফিরে সময় শুধু কথা বলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *