প্রত্যন্ত গ্রামে গিয়ে সচেতনতা শিবির পুলিশের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

গুজবে কান দিয়ে কোনো প্রকার অঘটন ঘটার আগেই সজাগ সালানপুর থানার পুলিশ।এবার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত আদিবাসী গ্রাম নামোকেশিয়া গিয়ে সচেতনতা শিবির পুলিশের। বৃহস্পতিবার দিন নামোকেশিয়া গ্রামে গিয়ে পুরুষ ও মহিলা সহ শিশু,যুবকদের নিয়ে সচেতনতা শিবির করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি ও রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা।তারা গ্রামের মানুষের কাছে আবেদন করেন গ্রামে অচেনা ব্যক্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবরদেন।ছেলেধরা ভেবে আইন নিজের হাতে না নেওয়ার আবেদন করেন তারা।তাছাড়া এদিন বাল্যবিবাহ,সাইবার অপরাধ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় গ্রামের মানুষদের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *