প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় TMC উপপ্রধান,বিডিও র হস্তক্ষেপে তালা খোলা হয়

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- নির্দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে তৃণমূলের  উপপ্রধান এবং কয়েকজন সদস্য কয়েকদিন আগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। পরে, বিডিও-র হস্তক্ষেপে সেই তালা খোলা হয়। এই ঘটনাটি দক্ষিন চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার ১ নম্বর ব্লকের রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতে ঘটেছে। ঘটনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধানের নেতৃত্বে পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা দেওয়া হয়।কারণ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, রঙ্গিলাবাদ পঞ্চায়েত প্রধান মানসী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে বুধবার এদিন তার সমাধানে বিডিও-র হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়। উপ প্রধান তিনি গিয়াস উদ্দিন লস্কর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *