প্রয়াত আসানসোলের প্রবীণ চিকিৎসক

সন্তোষ মন্ডল,আসানসোল:- প্রয়াত হলেন আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের প্রবীণ চিকিৎসক বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ আর কে ( রাধাকৃষ্ণ) ব্যানার্জ্জী। শনিবার সকালে তিনি আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর রেল ব্রিজ সংলগ্ন নিউ ইভল্যান্ড নার্সিংহোমে মারা যান। প্রথিতযশা এই প্রবীণ চিকিৎসক ১৯৯১ সালে এই নার্সিংহোম তৈরি করেছিলেন। তিন দশকের বেশী সময় ধরে চলা এই নার্সিংহোম আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। মৃত্যুকালে চিকিৎসকের বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য একাধিক বেসরকারি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।  শনিবারই আসানসোলের কাল্লা মোড় সংলগ্ন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে। ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন বা আইএমএর আসানসোল শাখার তরফে চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষেরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ডাঃ ব্যানার্জ্জীর দুই ছেলেও পেশায় চিকিৎসক।  ডাঃ ইন্দ্রনীল ব্যানার্জ্জী দন্ত ও ডাঃ ইন্দ্রদ্বীপ ব্যানার্জ্জী গাইনেকোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। মৃত্যুকালে চিকিৎসক দুই ছেলে, দুই পুত্রবধূ পারমিতা ব্যানার্জ্জী ও অঙ্গনা ঘোষাল এবং দুই নাতিনাতনি অনুষ্কা ও আয়ুষ সহ পরিবারের অন্যান্য সদস্য ও কাছের মানুষদের রেখে গেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালের ২৬ নভেম্বর হুগলি জেলার কামারপুকুর সংলগ্ন বনগাই গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে উচ্চ শিক্ষা শেষ করার পরে তিনি বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও পরে চিত্তরঞ্জন সেবা সদন থেকে ডিজিও পাশ করেন। এরপরে তিনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৎকালীন আসানসোল মহকুমা হাসপাতালে যোগ দেন। ২০০৮ সালের নভেম্বর মাসে তিনি সরকারি হাসপাতালের চাকরি থেকে অবসর নেন। তারপরে তিনি নিজের নার্সিংহোমে নিয়মিত রোগী দেখতেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *