প্রয়াত শিল্পীর স্মরণে অনুষ্ঠিত হলো স্মরণসভা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -:

       কালের নিয়মে শিল্পীর নশ্বর দেহ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও থেকে যায় তাঁর সৃষ্টি। জীবনের ইতি হলেও তাঁর স্মৃতি হয় চিরন্তন। তারই নিদর্শন পাওয়া গেল গুসকরায়। শিল্পী সমাজ এবং তাঁর ছাত্রছাত্রীদের উদ্যোগে এলাকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী চিন্ময় দের স্মৃতিতে ঘরোয়া পরিবেশে আয়োজিত হয় এক স্মরণ সভার। শিল্পীর স্মৃতিচারণার পাশাপাশি তাঁর ছাত্রছাত্রীদের কণ্ঠে পরিবেশিত হয় শিল্পীর গাওয়া বেশ কিছু জনপ্রিয় সঙ্গীত। একদিন এইসব সঙ্গীত শুনে মুগ্ধ হতেন সঙ্গীতপ্রেমী মানুষ। 

     উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুব্রত শ্যাম, প্রেমানন্দ মুখার্জ্জী, প্রয়াত সঙ্গীত শিল্পীর স্ত্রী আলো দে ও কন্যা শতাক্ষী দে, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ শিল্পীর অসংখ্য গুণগ্রাহী।

       চোখের জল সামলে শতাক্ষী দেবী বললেন, আজ আমার বাবার নশ্বর দেহ এই পৃথিবীতে নাই ঠিকই, কিন্তু যতদিন পৃথিবীতে সঙ্গীত থাকবে আমার বাবা সঙ্গীত প্রেমী মানুষের হৃদয়ে থেকে যাবেন। 

      কুশল বাবু বললেন, চিন্ময় দের সম্পর্কে বলার কিছু নাই। তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *