প্রয়াত হলেন কংগ্রেসের নেতা রণেন বাগচী

কৌশিক মুখার্জী: সালানপুর:-

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহ সভাপতি রণেন বাগচী। দীর্ঘকাল তিনি সালানপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন।
প্রথম দিকে তার সঙ্গে রাজনৈতিক সঙ্গী হিসেবে ছিলেন শ্যামল মজুমদার।তবে প্রয়াত শ্যামল মজুমদার কংগ্রেস থেকে তৃণমূলে গেলেও রনেন বাবু বরাবরই কংগ্রেস ছাড়া অন্য কোন দল করার কথা মাথায় আনেননি।তাই দুজনের জুটি কিছুটা হলেই আলাদা হয়।শ্যামল মজুমদার আগেই প্রায়াত হয়েছেন।জানা গেছে, আজ ১ডিসেম্বর রাতের দিকে রূপনারায়ণপুরের আমডাঙ্গা এলাকার নিজের বাড়িতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন।তাঁকে পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক পরীক্ষা করে আসানসোলে রেফার করেন ।কিন্তু আসানসোল নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান বলে জানা যায়।তিনি করোনা কালে বেশ কিছু দিন থেকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ছিলেন।ফুসফুস ও ক্ষতিগ্রস্ত হয়। রণেন বাগচী মারা যাওয়ায় রূপনারায়ণপুর এলাকা সহ সমস্ত রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *