প্রসূতির মৃত্য ঘিরে উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

এক প্রসূতির মৃত্য ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল জেলা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালীন হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ ওঠে আসানসোল জেলা হাসপাতালে। মৃতার নাম লাভলি গোয়েল। মৃতার পরিবারের অভিযোগ শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্য হয়। মৃত্যুর খবর চাউর হতেই মৃতের পরিবার ও পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন।চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখায়।এক নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। মৃতার পরিবারের দাবি অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *