প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যর মৃত্যুতে আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা ও নীরবতা পালন পৌরনিগমে

কৌশিক মুখার্জী: আসানসোল:- প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল ৮:২০ মিনিটে পরলোক গমন করেন। তাঁর আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জ্ঞাপন স্বার্থে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি এদিন শোক প্রস্তাবের পাশাপাশি ছুটি ঘোষণা করেন। মুখ‍্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এদিন আসানসোল পুরনিগমে প্রাক্তন মুখ‍্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ‍্যায়, চেয়ারম‍্যান অমর নাথ চ‍্যাটার্জি সহ অন‍্যান‍্য কাউন্সিলার ও পুরনিগমের কর্মচারী বৃন্দ। তবে নীরবতা পালন শেষে এদিন আসানসোল পৌরনিগমেও ছুটি ঘোষণা করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *