প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে চালু হলো বাঙালি  চিত্রশিল্পীর নামাঙ্কিত ‘আর্ট গ্যালারি’

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা -:

   দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মুকুটে জুড়ে গেল আরও একটি রঙিন পালক। তাদের সৌজন্যে আবার এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পেলেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের অনেক প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে না থাকলেও এই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন হলো বিখ্যাত বাঙালি  চিত্রশিল্পী যামিনী রায়ের জন্মদিনে তাঁরই নামাঙ্কিত 'আর্ট গ্যালারি'-র। জানা যাচ্ছে এই 'আর্ট গ্যালারি'-তে শোভা পাবে শিল্পীর বিখ্যাত সব সৃষ্টিকর্ম। বিদ্যালয়ের এই উদ্যোগে খুব খুশি এলাকাবাসীরা।

  পূর্ত কর্মাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর খানের উদ্যোগে এবং ফলতা ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সাইদুল খান ও স্থানীয় বিধায়ক শংকর কুমার নস্করের সক্রিয় সহযোগিতায় এই 'আর্ট গ্যালারি'-র উদ্বোধন করেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী। উপস্থিত ছিলেন ফলতা পশ্চিম চক্রের এস আই ইকবাল হাসান, পাইকান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অচিন্ত্য কুমার মন্ডল, শ্যামসুন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অষ্ট পাল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা বিখ্যাত চিত্রশিল্পী দ্বৈপায়ন মাঝি সহ আরও অনেক বিশিষ্ট। 

   যামিনী রায়ের জন্মদিনে বিদ্যালয়ের পক্ষ থেকে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *