প্রেমিক যখন !

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

অদেখায় এতো দেখি!
“ঠোঁটের তিল
চোখের খাঁজ
দেঁতো হাসি
ছোট্ট তিলটাও,
ঘাড়ের ঠিক পিছন বরাবরে যেখানে পাতলা হয়ে আসা চুলের খাঁজে,”
হঠাৎই থামা গল্পে….
“বলো বলো বলে ফেলোনা আর আর আরকি দেখো কল্পে”?
সেগুলোতে একান্তই আমার অধিকার…
“যেমন তবুও তো শুনি”
ঐ বসে যাওয়া চোখের কোল
শুকিয়ে যাওয়া পাপড়ি ঠোঁট,
আর আর আরকি দেখো…!
ঐ যে উঁকি দেওয়া পাকা চুল
গালে অল্প মেচেতা ছাপ।”
এবার বুঝলুম,চোখের পরীক্ষা দিচ্ছিলে তুমি
এগুলোতো আয়নাতেও দেখে,
তুমি নাকি বড়াই করো “মহান প্রেমিক তুমি”
থুড়ি জাহির করো বলেও ফেলো !
“মন পড়েছো কখনো?
অদেখায় দেখেছো ভাবনাগুলো
কখনও বুঝেছো সত্যি মিথ্যার দ্বন্দ্ব কাঁধে হাসিমুখের ব্যথা….!
আরশি না হয়ে পড়শি হয়ে দেখো মনকে
কখনো,
হয়তো সেদিন তোমায় আর বলতে হবেনাকো
উদার তোমার মনের আকাশ ভরবে নীল রঙে,
আমার প্রেম মেঘ পিওনে পৌঁছে দেবে
নীলরঙা সেই খামে..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *