প্রেমে পড়া বারণ

পিউ পাল (পূর্ব বর্ধমান)

তুমি যদি আমার প্রোফাইল দেখে প্রেমে পড়ে থাকো
তবে বলবো, তুমি আমার রোদে ঝলসে যাওয়া মুখ দেখনি।
যদি তুমি আমার ভালো ব্যবহারের প্রেমে পড়ে থাকো
তবে,তুমি কষ্ট দিলে তোমার সাথে খারাপ ব্যবহারও করে ফেলতে পারি।
যদি তুমি আমার সুন্দর কথার প্রেমে পড়ো
তবে তুমি,আমার রাগের মাথায় মন্দ কথা বলতে শুনোনি।
যদি মুখ বা দুটো সুন্দর ছবি দেখে প্রেমে পড়ে থাকো
তবে বলবো তুমি আমার মেদযুক্ত চেহারা দেখনি।
যদি তুমি আমার শান্ত গলার স্বরের প্রেমে পড়ো
তাহলে বলব রাগের মুহূর্তে চিৎকার করতে শুনোনি
যদি তুমি আমার ভালো গুণের প্রেমে পড়ো
তবে শোনো, তুমি ভুলে ভরা আমিটাকেউ এখন দেখোনি।
আমি সুন্দর- সুচিস্মিতা- সুবক্তা কোনোটাই নয়
আদতে আমি অত্যন্ত রাগী বদমেজাজি জেদি
আমার মধ্যে কোনো পরিপাট্যতা নেই
আমি আসলেই অগোছালো অতিসাধারণ মানুষ
আমি হয়তো অশিক্ষিত কিছুটা পুরোনো চিন্তার মানুষ
কিন্তু আমি আমার কাছের মানুষদের আগলে রাখতে পারি
আমার সব খারাপ গুলো তুমি যদি মেনে নিতে পারো
তবেই তুমি আমার প্রেমে পড়ো
কারণ আমি হারিয়ে যাওয়ায় বিশ্বাসী নয় ;
বরং আমি থেকে যাওয়ায় বিশ্বাসী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *