কৃষ্ণকলি রায় (কলকাতা)

এক রঙিন গ্যাস বেলুন—
ফিসফিস শ্বাসের ভাসমান কারাগার।
একটাই কোনা,
তাতে সুতো বাঁধা।
মুক্তির পায়ে এক অদৃশ্য ওজন।
আকাশের দিকে চেয়ে
বাঁধা পরে গ্যাছে এক কোণে।
কে জানে—
বীজমন্ত্র শুনিয়েছে কি কেউ?
স্বাধীনতার মানে শুধু উড়ে যাওয়া নয়,
থেকে যাওয়ার মধ্যেও
একরকম ভেসে থাকা আছে।
বাঁধনে থেকেও হালকা লাগে—-
যেন এক অনন্ত লিফট্
চিরকাল নীচে নামছে,
আরও নামছে।
আশেপাশের হাওয়াগুলো
ভীষণ ভারী।