ফকির চাঁদ কলেজের সেমিনার হলে সারাদিন ব্যাপী উপভোক্তা সুরক্ষা সচেতনতা শিবির


বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ফকির চাঁদ কলেজের সেমিনার হলে অনুষ্ঠিত হলো সারাদিনব্যাপী উপভোক্তা সুরক্ষা সচেতনতা শিবির। এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর অধীন সহ অধিকর্তার কার্যালয়,  উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার,  দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক কার্যালয় এবং আই.কিউ.এ.সি.ফকির চাঁদ কলেজ। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ভারতীয় জীবন বীমা নিগমের ডায়মন্ড হারবার শাখার ম্যানেজার গোরাচাঁদ সরকার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডায়মন্ড হারবার শাখার সিনিয়র ম্যানেজার অভিষেক ভট্টাচার্য,এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলা উপভোক্তা কল্যাণ আধিকারিক সোহম শুভ্র বসু। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফকির চাঁদ কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক আবুল কালাম আজাদ,ফকির চাঁদ কলেজের আই.কিউ.এ.সি  কো-অর্ডিনেটর ডঃ শ্বেতাদ্রি সমাদ্দার এবং প্রাত বিভাগের প্রধান অধ্যাপক কালাচাঁদ শেখ,ফকির চাঁদ কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক  আবুল কালাম আজাদ উক্ত সেমিনারে প্রারম্ভিক ভাষণ প্রদান করেন। তিনি আলোচনা করেন প্রাচীন ভারত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিভাবে উপভোক্তা সুরক্ষা ব্যবস্থাটি বিবর্তিত হয়েছে। অন্যান্য তিনজন প্রধান বক্তার সামগ্রিক আলোচনায় উঠে আসে বর্তমান দিনের উপভোক্তার অধিকার, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা, জীবন বীমার নানা দিক ইত্যাদি। জাতীয় সেবা প্রকল্পের ভলেন্টিয়ার সহ প্রায় 60 থেকে 70 জন ছাত্র-ছাত্রী এই সেমিনার থেকে উপভোক্তা সুরক্ষার নানান বাস্তব দিক হাতে-কলমে শেখার সুযোগ পেল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *