ফলতা সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের এন এস এস ভলেন্টিয়ার এর পক্ষ থেকে কলেজ ক্যাম্পাস সহ এলাকার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্ন অভিযান

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– রোগ-জীবাণু থেকে দূরে থাকতে এবং নিজেকে সুস্থ রাখতে আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। বিপজ্জনক রোগ সৃষ্টিকারী জীবাণু যে কোনো জায়গায় বাস করতে পারে। তাই নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।কথায় আছে, যেকোনো কাজ শুরু করতে হয় নিজের বাড়ি থেকে। এদিন ফলতা সাধন চন্দ্র মহা বিদ্যালয়ের এন এস এস ভলেন্টিয়ার রা জানায় আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করি আমাদের কলেজ ক্যাম্পাস থেকে।কলেজ ক্যাম্পাস এর আসে পাশেই কোনো প্রকার রোগ জীবাণু সৃষ্টি হলে তা আমাদের শিক্ষার্থীদের অসুস্থ করে ফেলবে।অধিকাংশ শিক্ষার্থী নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেললেও, কিছু শিক্ষার্থী ও এলাকার মানুষ ব্যাতিক্রম। তাই সকলের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার কথা চিন্তা করে আমাদের কলেজ ক্যাম্পাস সহ এলাকার বিভিন্ন জায়গায় পরিষ্কার করা হয়।কলেজ ক্যাম্পাস পরিষ্কার করার মাধ্যমে কলেজের শিক্ষক,শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ও স্বাস্থ্য নিশ্চিত করা হয়। আমরা গুটি কয়েক এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলে কখনোই এই বিশাল জায়গায় পরিষ্কার করতে পারতাম না। কিন্তু একতার মাধ্যমে আমরা কাজ করার ফলে বিশাল একটা জায়গা পরিষ্কার করতে সক্ষম। এভাবেই আমরা সকলে এক হয়ে কাজ করতে পারলে জীবাণু মুক্ত সমাজ গড়তে পারবো। সকল কে সচেতন করতে সাধন চন্দ্র মহা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে নীল রঙের বালতি দেওয়া হয়,যেখানে তার পাশে লেখা আছে এই বালতিতে পানীয় জলের বোতল,চিপসের প্যাকেট ইত্যাদি এই বালতিতে ফেলুন,এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *