ফসবেকির উদ্যোগে শিল্প ভিত্তিক সেমিনারের আয়োজন

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্যতম বনিকসভা ফসবেকি
বা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসানসোল ক্লাবে আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এক শিল্প ভিত্তিক বা ইন্ডাস্ট্রিয়াল সেমিনারের আয়োজন করে। এই সেমিনারের মাধ্যমে বনিকসভা দক্ষিণবঙ্গের ১১টি জেলার নতুন উদ্যোগপতিদের প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার পরিকল্পনা করে। এই সেমিনারের প্রধান লক্ষ্য ছিল শিল্পায়নকে উৎসাহিত করা।এই সেমিনারে ছোট-বড় অনেক কোম্পানি অংশগ্রহণ করে এবং বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতিও উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে পিনাকেল ইনফোটেক সলিউশনের সিইও বিমল পাটোয়ারীকে “বঙ্গ রত্ন” এবং কোল মাইনস্ অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর বিশ্বদীপ দে কে “দক্ষিণ বঙ্গ রত্ন “পুরস্কারে সম্মানিত করা হয়।
বনিকসভার সাধারণ সম্পাদক শচীন রায় বলেন,
এই সেমিনারটি বিশেষত যুব সমাজের জন্য আয়োজন করা হয়েছিল। বর্তমানে অধিকাংশ যুবক বাইরে চলে যাচ্ছে তা পড়াশোনা হোক বা ক্যারিয়ার গঠন। সকলেই বাইরে যেতে আগ্রহী। আজ দেখা যাচ্ছে এই এলাকা ছেড়ে নতুন প্রজন্ম শিল্পায়নের বদলে চাকরির দিকে ঝুঁকছে। শিল্পায়ন ছাড়া বাংলায় উন্নয়ন হবে না। আসানসোল শিল্পাঞ্চলের শিল্পায়নের জন্য সমস্ত সংস্থান এখানে পাওয়া যায়। প্রয়োজনে আমাদের সংগঠন তরুণরা শিল্পের দিকে যাতে আগ্রহ বাড়ে তার চেষ্টা করছে।এই পরিস্থিতিতে যুবকদের ব্যবসায় যুক্ত করার এবং তাদের সঠিক তথ্য প্রদান করে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়েছিল। যাতে আরও বেশি সংখ্যক তরুণ উদ্যোক্তা শিল্প স্থাপনে আগ্রহী হন। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে শিল্প সংক্রান্ত সঠিক তথ্য দেওয়া, মেশিনারি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা, এবং ঋণ ব্যবস্থা করার মাধ্যমে তাদের সহযোগিতা করা।
বনিকসভার চেয়ারম্যান সুভাষ আগরওয়াল বলেন, এই ধরনের সেমিনার আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি তরুণদের জন্য একটি নতুন দিশা দেখায়। যারা এখানে তাদের মতামত তুলে ধরেন এবং তা বাস্তবায়ন করেন। তাহলে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি উদ্যোগপতি পেতে পারি।

জেলাশাসক এস পোন্নাবালম বলেন ফসবেকি আয়োজিত সেমিনার ও কর্মশালা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের অনুষ্ঠান শিল্পায়নকে আরও উৎসাহিত করবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, সেইল আইএসপির ডিরেক্টর ইনচার্জ বিপি সিং, বনিকসভার চেয়ারম্যান সুভাষ আগরওয়াল, সাধারণ সম্পাদক শচীন রায়, সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান সহ আরও অনেকেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *