ফাগুন বেলা

সুনন্দা হালদার (কলকাতা)

‘সব রং মিলেমিশে রং হোক একটাই-
যে রঙেতে আছে প্রেম, ভালবাসা সবটাই।’

শীতের রুক্ষতাকে মুছে ফেলে,
প্রকৃতি মেতেছে এক নতুন নেশায়।
কুয়াশার চাদর সরিয়ে ফেলে
প্রতিটা সকাল স্বমহিমায় উদ্ভাসিত।
আম্র মুকুলের সুবাসের মায়ায়
ভরে যাচ্ছে দখিনা বাতাসের বুক।
পাতা ঝরার হলো অবসান।
নতুন পাতাতে সাজিয়ে তুলেছে শাখাগুলো।
অশোক, শিমুল বনে রঙের কারু কাজ।
রাধাচূড়া, কৃষ্ণচূড়ায় লালের নব সাজ।
উডু উড়ু মন যেন বাঁধা পড়াতে উন্মুখ।

ঐ প্রান্তে একা দাঁড়ানো শিমুল গাছটা
থমকে দিচ্ছে পথ চলতি মানুষকে।
কেমন করে বুঝেছে ওরা?
এসেছে ফাগুন বেলা।

দক্ষিণা বাতাসে কিসের লাগে ঘোর?
রং এর সাজে পলাশ, শিমুল বন
ফাগুন মানে আবিরের আবদার
ভালোবাসার সিন্ধুতে বীর ডুবরি মন।

ফাগুন মানে চুপকথা দের ভিড়
মনের অলিন্দে অস্ফুট আস্কারা,
কাছে দূরের সীমানা যায় ভেঙে
উড়ু মন বাঁধা পড়ার ইঙ্গেতে ইশারা।

হাজার ভিড়ে খুঁজে ফেরে তাকে
অচেনা হয়েও সে যে চিরচেনা,
ফাগুন মানে লাল দিগন্ত রেখায়
উন্মুনা মনে স্বপ্নের জাল বোনা।

ফাগুন মানে প্রতীক্ষায় দিন গোনা
চাতকের মত খানিক বৃষ্টি চাওয়া,
ভালোবাসা মানে ফাগুনবেলা শেষে
ফেরারি মন আবার কাছে পাওয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *