ফের কুম্ভগামী বাস দুর্ঘটনা, আহত ১৫

কৌশিক মুখার্জী: কুলটি:- ফের কুম্ভগামী একটি বাস দুর্ঘটনা গ্রস্ত। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটা টেলারের পিছনে ধাক্কা মারলো,কুম্ভগামী ওই বাসটি। ঘটনায় আহত কমপক্ষে প্রায় ১৫ জন পূণ্যার্থী।ঘটনাটি আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা ও ঝারখন্ড সীমানা ডুবুরর্ডিহী চেকপোস্টের। জানা গিয়েছে বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে বাসে করে কুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিল পুণ্যার্থীরা।ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাসটি সরানোর কাজ চলছে, যাতে যান চলাচল ব্যাহত না হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *