ফের মরণফাঁদ বাঁকুড়া–রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক, ভৈরবপুরে পথ দুর্ঘটনায় মৃত ২

সংবাদদাতা, বাঁকুড়া:- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। বুধবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা এলাকার ভৈরবপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন কুরান ঘোষ (৫৫), বাড়ি গোড়ামারা এবং অপরজন সোমনাথ নন্দি (২৪), বাড়ি মালকরো এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বোলেরো গাড়ি বাঁকুড়া দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটো চালক কে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদের দেহ রাস্তার উপর রেখে বাঁকুড়া–রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের তৎপরতায় অবশেষে পথ অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *