ববি সরকার (কলকাতা)

আমার রক্তিম হৃদয় ফ্যাকাশে হবার সুযোগ খোঁজে।
অথচ নিয়ম মেনে কতো যত্নে আগলে রাখতে চাই তাকে।
একটা একটা করে ছাঁটাই বাছাই করি অনুভূতি।
মস্তিষ্কের সহযোগিতায় হৃদয় কে রাঙিয়ে তোলার চেষ্টায় ভালোবাসা লিখে রাখি রোজনামচায় ।
সম্পর্কের কোথাও যেন কোনো ধুলো না পড়ে ,
বিচ্ছেদের সম্ভাবনায় লুকিয়ে থাকা অভিমান দুহাতে সরাই।
এই দেখোনা রোজ রোজ দূরে গিয়ে আবার কেমন দুহাত বাড়াই।
তবুও ফ্যাকাশে হয়ে আসে আমার রক্তিম হৃদয়।
হৃদয় বুঝি একার যত্নে বাঁচে না ?
তাকে নিজের মতো করে রাঙিয়ে রাখা বড়ো দায়।
তুমি কি বলতে পারবে ,
কেন এ হৃদয় একটু একটু করে রঙ হারায়?