রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-
তীব্র দাবদহে যখন নাজেহাল মানুষ তখন বঙ্গদেশে শুরু হয়েছে লোডশেডিং, প্রায়শই লোডশেডিং এর ফলে গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। এমত অবস্থায় সম্বল একমাত্র তাল পাতার তৈরি হাত পাখা, মুর্শিদাবাদের বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে তালপাতার হাত পাখা, লোডশেডিং এ গরম থেকে বাঁচার জন্য এই তালপাতার পাখার উপর ভরসা করছে জেলার মানুষেরা। তালপাতার পাখা বিক্রি করতে পেরে ও অত্যন্ত খুশি ব্যবসায়ীরা।