বছরের শুরুতে শিয়ালদহ দক্ষিন শাঁখায় উত্তর রাধানগর জেনারেল কামরা কে মহিলা কামরা করার প্রতিবাদে ট্রেন অবরোধ




বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- নতুন বছরের শুরুতেই জেনারেল কামরাকে মহিলা কামরা করার প্রতিবাদে ট্রেন অবরোধ করেন নিত্য যাত্রীরা,আর সেই অবরোধের জেরে বুধবার সকালে শিয়ালদহ দক্ষিন শাখায় নামখানা,কাকদ্বীপ,ডায়মন্ড হারবার,জয়নগর,লক্ষিকান্তপুর সহ একাধিক গুরুত্ব পূর্ণ  স্টেশনে দাঁড়িয়ে রয়েছিল লোকাল ট্রেন। এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধার সম্মুখীন হন হাজার হাজার যাত্রীরা। তার রেস এখনো কাটেনি পাশাপাশি আজও জেনারেল কামরাকে মহিলা কামরা করার প্রতিবাদে বুধবারের পর বৃহস্পতিবারও রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। এদিন শিয়ালদহের দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। স্বাভাবিক ভাবেই অবরোধের ফলে সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। গত বছরের মাঝামাঝি সময়ে যাত্রীদের দাবি মেনে সব লোকাল ট্রেনের বগি সংখ্যা ৯ থেকে ১২ করা হয়েছে। এর মধ্যে মহিলা কামরা ২টি ও ভেন্ডার ২টি। সাধারণ কামরা এতদিন ছিল ৮টি। সম্প্রতি লোকাল ট্রেনের আরও একটি কামরাকে মহিলা কামরা করার জেরে সাধারণ কামরার সংখ্যা কমে গিয়ে সেই সাতে দাঁড়িয়েছে। কোন যুক্তিতে ১২ বগির মধ্যে এত গুলো কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখছেন রেল কর্তৃপক্ষ? নারী নিরাপত্তার অবশ্যই প্রয়োজন রয়েছে,কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। রেলের এই সিদ্ধান্তেরই বিরোধিতায় সরব হয়েছেন অধিকাংশ যাত্রী। তার জেরে লাগাতার অবরোধ হচ্ছে। যাত্রীদের অভিযোগ,মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ কামরায় চাপ অনেক টা বেড়েছে,সেখানে তিল ধারণের জায়গা নেই, অথচ লেডিস কামরা ফাঁকা থাকছে। কিন্তু সেখানে উঠলে জরিমানা দিতে হতে হবে। তাঁদের দাবি, যদি মহিলা কামরা বাড়াতেই হয়, তাহলে রেল নতুন কামরা যোগ করুক। জেনারেল কামরাকে লেডিস কামরা করা যাবে না। এদিন বৃহস্পতিবার ৮ থেকে প্রায় আড়াই ঘণ্টা উত্তর রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। নতুন মহিলা কামরা প্রত্যাহারের ঘোষণা না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাত্রীরা। যদিও এ ব্যাপারে রেলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে ক্ষুব্ধ যাত্রীদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছেন রেলের কর্তারা। এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আর পি এফ পৌঁছানোর পর ট্রেন অবরোধ উঠলো, শিয়ালদহ দক্ষিন শাঁখায় উত্তর রাধানগর স্টেশন রেল লাইন সকাল ৮ থেকে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ১০ পর থেকে আবারো স্বাভাবিক ভাবে চলাচল করে পরিষেবা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *