বড়দিনে মাইথন জলাধারে পর্যটকদের ভিড় উপচে পড়লো

কৌশিক মুখার্জী: সালানপুর:-

২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের পড়লো ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বনভোজন করতে এলেন পর্যটকরা।সাথে পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও পর্যটকের দেখা গেলো মাইথনে বনভোজন করতে।সবুজ প্রাকৃতিক পরিবেশে সাথে মাইথন জ্বলাধারে নৌকাবিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়।আসানসোলের মাইথন থার্ডডাইক,সিদাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা গেলো। তাছাড়া আগত মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি পিকনিক স্পটে পুলিশের কড়া নজরদারি।পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে লাইট, ব্যাবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার।পিকনিক করতে এসে যাতে পর্যটকদের কোনো অসুবিধে না হয় তার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর।বলতে গেলে বড়দিনে জমজমাট পর্যটকদের বনভোজন মাইথন জলাধারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *