বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের

কৌশিক মুখার্জী: কুলটি:- ডিজিটাল এরেস্টের নাম করে এক কোটি তিন লক্ষ টাকা প্রতারণার শিকার আসানসোলে দক্ষিণ থানার এক বাসিন্দা গত ১৮ তারিখ আসানসোল সাইবার থানায় এই অভিযোগ করেন ওই প্রতারিত ব্যাক্তি চঞ্চল কুমার বন্দোপাধ্যায়।পুলিশ ঘটনার তদন্তে নেমে কলকাতা দিল্লি সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় মোট নয় জনকে গ্রেপ্তার করেছে। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান ডিসি হেডকোয়াটার আরবিন কুমার আনান,তিনি আরো বলেন অভিযোগকারীকে দুষ্কৃতিরা দিল্লি সাইবার ক্রাইম ও সিবিআই দপ্তরের নাম করে ১০ জানুয়ারি থেকে ১৬ জনুয়ারি পর্যন্ত ডিজিটাল এরেস্টের ভয় দেখিয়ে এক কোটি ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তদন্তে নেমে পুলিশ প্রথমে কলকাতা থেকে একজনকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে জগদ্দল থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।একে একে এক মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করে আরো তিনজনকে দিল্লি থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *