বন্ধ থাকার সুযোগে গ্রন্থাগার ও ক্লাবের মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:- টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা। খুলছে না ক্লাবও। আর এই সুযোগেই এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমিজমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও। ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি ইয়ংমেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের। রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরানচক গ্রামে। কিন্তু অতীতের এই সুবিশাল ও বড়ো খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। যেটুকু পড়ে রয়েছে, মাঠের সেই অংশ টুকুর চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি। স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধানের স্বামী কামাল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *