বর্ণাঢ‍্য অনুষ্ঠানের মাধ‍্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী পালন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল বার অ‍্যাসোসিয়েশন ও আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ৮ মে(২৫ শে বৈশাখ) বুধবার এক বর্ণাঢ‍্য অনুষ্ঠানের মাধ‍্যমে কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মজয়ন্তী পালন করা হয়।  এদিন আসানসোলের কোর্ট চত্ত্বর থেকে একটি সজ্জিত ট‍্যাবলো নিয়ে আসানসোলের রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় প্রভাত ফেরির মাধ‍্যমে আইনজীবিরা উপস্থিত হয়ে রবীন্দ্র মূর্তিতে মাল‍্যদান করেন। বার অ‍্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০৬ সাল থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। অন‍্যদিকে আসানসোল পুরনিগমের পক্ষ থেকেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ‍্যে এক প্রভাতফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম‍্যান অমরনাথ চ‍্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমূল হক, এমআইসি গুরুদাস চ‍্যাটার্জি, বাংলা একাদেমির অন‍্যান‍্য সদস‍্য সহ আরো অনেকে। প্রভাতফেরি শেষে এদিন রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধা পূর্বক মাল‍্যদান করেন উপস্থিত সকলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *