বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের সামনে থেকে স্ত্রী পুনম সিনহা কে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হুড খোলা গাড়িতে চড়ে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।দলের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়।রঙিন বেলুনের সাথে মহিলা ঢাকি, ধামসা মাদল ও শোভাযাত্রায় দলের পতাকা নিয়ে ছিলেন তৃনমুল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ও সমর্থক।প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,সহ জেলার নেতৃত্বরা। 

তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা এদিন জেলা শাসক এস.পোন্নমবলম হাতে মনোনয়ন পত্র তুলেদেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *