রিমা ঘোষ, আমতা, হাওড়া:-
দোলের আবিরের রঙে রঙিন হয়ে সমগ্র বাংলার সঙ্গে একটু অন্য ভাবে মেতে উঠল হাওড়ার আমতাবাসীরা। আবিরের সঙ্গে ছিল বৈঠকি আড্ডা। প্রতি বছরের মত এই বছরেও হলো অনুষ্ঠান। অষ্টম বর্ষ বসন্তোৎসব উপলক্ষ্যে বিধায়ক ডা. নির্মল মাজির সৌজন্যে আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ। ১৪ ই মার্চ সকালে বসন্তোৎসবের গান ও নাচের তালে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্বয়ং বিধায়ক এই শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। তিন দিন ধরে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আবৃত্তি, কোলাজ, গান ও নৃত্যে অংশগ্রহণ করে স্থানীয় শিল্পীরা। বৈঠকি আড্ডায় মেতে ওঠে নবীন থেকে শুরু করে প্রবীণরা। অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক ডা. নির্মল মাজি আমতা সহ সমগ্র হাওড়া জেলাবাসীকে বসন্তোৎসবের শুভেচ্ছা জানান। বসন্তোৎসবের সঙ্গে বৈঠকি আড্ডার পাশাপাশি বৃত্তি হিসাবে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।ক্রীড়া জগৎ, সাহিত্য জগৎ, সাংস্কৃতিক জগৎ ও সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত গুনিজন দের বৈঠকি রত্ন প্রদান করা হয়।
