বসন্ত

সুচিত্রা দাস (কলকাতা)

যেদিন ছোট্টো শিশুটির মুখে প্রথম হাসি ফোটে
সেদিন বসন্ত আসে।
যেদিন শিশুটি ধরনীর বুকে গুটি গুটি পায়ে হাটে
সেদিন বসন্ত আসে।
যেদিন সেই কিশোরী প্রথম ঋতুমতী হয়
সেদিন বসন্ত আসে।
যেদিন প্রিয় মানুষটির চোখে চোখ পড়ে
সেদিন বসন্ত আসে।
যেদিন সেই দুটি চোখ শুভ দৃষ্টি করে
সেদিন বসন্ত আসে।
যেদিন গর্ভবতী হয়ে মেয়েটি প্রথম বমন করে
সেদিন বসন্ত আসে।
যেদিন যন্ত্রনা কাতর দেহ নিয়ে ও সন্তানের মুখ দেখে
সেদিন বসন্ত আসে।
যেদিন সন্তান বড়ো হয়ে বাবা-মাকে শ্রদ্ধা ও সম্মান করতে শেখে সেদিন বসন্ত আসে।
বসন্ত একটা সুখের নাম। এই সুখ মানুষের জীবন জুড়ে ছিল, আছে, থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *