রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাদা ইউসুফ পাঠান, আর দাদার জন্য এবার নির্বাচনী প্রচারে আকাশ পথে বহরমপুরে এসে পৌঁছলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার ইরফান পাঠান, এদিন শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ইরফানের হেলিকপ্টার এসে পৌঁছই এবং ইরফান পাঠান হেলিকপ্টার থেকে নামা মাত্রই ইরফান পাঠান কে উত্তরীয় পরিয়ে এবং একটি সারক উপহার প্রদান করে জেলায় বরণ করে নিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ইরফান পাঠান আজ থেকেই তার দাদা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবার জন্য নির্বাচনী প্রচার চালাবেন বলে তৃণমূল সূত্রে খবর।
Posted inউত্তরবঙ্গ আপডেট